রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায়-পেকুয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে জেলা পুলিশের ত্রাণ  সামগ্রী বিতরণ  কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন ! শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুকে  জাতীয় জনতা পার্টির শোক ! দিনাজপুরের বোচাগঞ্জে পুবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন মাদকের দাপটে বদলে যাচ্ছে সাতক্ষীরা: বাড়ছে অপরাধ, ভাঙছে পরিবার বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ বালিয়াডাঙ্গীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও টেস্ট ও সনদপত্র প্রদান  ! নাঙ্গলমোড়ায় ইউনিয়ন বিএনপি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ  ! এএসআইকে ‘ম্যানেজ করে প্রবাসীর বাড়িতে ‘বোমা সেলিমের হামলা-লুটপাট, এসপির কাছে লিখিত অভিযোগ !

চকরিয়ায়-পেকুয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে জেলা পুলিশের ত্রাণ  সামগ্রী বিতরণ 

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

চকরিয়ায়-পেকুয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে জেলা পুলিশের ত্রাণ  সামগ্রী বিতরণ 

জামাল হোছাইন, কক্সবাজার :

টানা সাতদিনের অবিরাম ভারিবর্ষণ ও মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতায় পানিবন্ধি বন্যাদুর্গতদের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন  কক্সবাজার জেলা পুলিশ। বিগত ৭ দিনের টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায়  ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার  চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত কষ্টে থাকা  মানুষ গুলোর সহযোগীতার  হাত বাড়িয়ে দিয়ে দু:খ লাগব করার,মানসিকতায়  রবিবার (১২ জুলাই) দুপুরে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শামীম কবীর, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান ও শাহীন মুরাদসহ বিভিন্ন  পেশাজীবি ও  পুলিশ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তাগণ। কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান রবিবার চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি কৈয়ারবিল, বরইতলী, টৈটং, পেকুয়া সদর, নন্দীর পাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুর্বিষহ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ ও খাদ্য সামগ্রী  তুলে দেন। এ সময় তিনি বিত্তবানদের এগিয়ে এসে পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews