সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায়-পেকুয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে জেলা পুলিশের ত্রাণ  সামগ্রী বিতরণ  কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন ! শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুকে  জাতীয় জনতা পার্টির শোক ! দিনাজপুরের বোচাগঞ্জে পুবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন মাদকের দাপটে বদলে যাচ্ছে সাতক্ষীরা: বাড়ছে অপরাধ, ভাঙছে পরিবার বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ বালিয়াডাঙ্গীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও টেস্ট ও সনদপত্র প্রদান  ! নাঙ্গলমোড়ায় ইউনিয়ন বিএনপি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ  ! এএসআইকে ‘ম্যানেজ করে প্রবাসীর বাড়িতে ‘বোমা সেলিমের হামলা-লুটপাট, এসপির কাছে লিখিত অভিযোগ !

বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

গোলাম কিবরিয়া, বাউফল (পটুয়াখালী):

পটুয়াখালীর বাউফল পৌর শহরে ইশরাত জাহান নিশি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরবেশ মিঞা সড়কের নিজ বাসার কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইশরাত জাহান নিশি ভোলা জেলার লালমোহন উপজেলার দৈউলা ইউনিয়নের বাসিন্দা নাসির মোল্লার মেয়ে। তার স্বামী মনিরুল ইসলাম ঢালি একজন আমেরিকান প্রবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের পহেলা বৈশাখে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বাউফল পৌর শহরের ওই বাসায় বসবাস করছিলেন।  শুক্রবার রাত ১টার সময় আলাদা রুমে একা ঘুমতে যান।নিশি।  স্বামী মোঃ মনিরুল ইসলাম ঢালী একই রুমে ঘুমাবার জন্য বারবার বললেও তিনি তার কথা না শুনে একাই গিয়ে রুমে ঘুমান। শনিবার সকালে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় এবং কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বাউফল থানা পুলিশের সহায়তায়  দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে নিশিকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।  মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন এবং ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেলার পাঠানো হবে। স্থানীয়রা আরও জানান, আমেরিকান প্রবাসী মনিরুল ইসলাম ডালি প্রায় ১০ মাস আগে দেশে এসেছিলেন। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বাউফল থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews