শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

কালীগঞ্জে বিশ^ জনসংখ্যা দিবসের আলোচনা সভা !

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

কালীগঞ্জে বিশ^ জনসংখ্যা দিবসের আলোচনা সভা !

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে “তরুণদের আশা আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রেস প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. নাহিদা খাতুনের সার্বিক তত্বাবধানে ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাকিয়া সারোয়ার লিমা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারজানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, নাগরী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, পরিবার কল্যাণ সহকারী নাদিয়া আঞ্জুম, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার কলি, উপজেলা কমিউনিটি মেডিক্যাল অফিসার কানিছ ফাতেমা, পরিবার কল্যাণ পরিদর্শক রাকিবুল ইসলাম প্রমূখ। উপজেলা মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, ডা. আল-আমিন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান সহ পরিবার পরিকল্পনার কর্মকর্তার কার্যালয়ের অধীন সকল কর্মচারী উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ। কেননা তরুণরাই একসময় পরিণত মানুষ হয়। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এদের ক্ষমতায়ন ন্যায় ভিত্তিক সমাজ গঠন ও প্রতিশ্রæতি বাস্তবায়নের মাধ্যমে পছন্দের পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্ম খুবই আশাবাদী এবং পছন্দ অনুযায়ী জীবন সাজাতে আগ্রহী। তরুণদের পছন্দের পরিবার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাদের সঠিক পরিচর্যা করতে হবে। তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেয়ার এখনই উপযুক্ত সময়। সভায় কর্মদক্ষতা স্বরুপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নাজমুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন্নাহার কলি, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হয়েছেন মো. রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ বক্তারপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার কানিজ ফাতেমা, শ্রেষ্ঠ নাগরী ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews