প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৬ || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৬
বিপথের পাসপোর্ট
বিপথের পাসপোর্ট
আসাদুজ্জামান খান মুকুল
ক্যাম্পাসে দাঁড়ালে এখন আর সৌন্দর্য্য চোখে পড়ে না,কেবল ধ্বংস দেখি।
জ্ঞানের প্রাসাদ এখন গোশালাখানা।
স্বপ্নে গড়া প্রাসাদে আজ প্রতিধ্বনিত হয় কুৎসিত চিৎকার।
অশ্লীল ভাষার বুলেটে কানে তালা লাগে।
বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়।
স্যার ছাত্রের দূরত্ব ঘুচতে ঘুচতে এখন এক অচেনা সীমায় এসে পৌঁছেছে ভাবতেই গা শিউরে ওঠে।
বইয়ের পাতার অক্ষর মুছে গেছে ছোপ ছোপ রক্তের দাগে।
মানুষ হওয়ার পাঠ নিতে এসে জন্ম নিচ্ছে বুনো আচরণ!
মানবিক মূল্যবোধ নিভৃতে ক্ষয়ে যায়।
এই লজ্জায় আজ বহন করতেও সংকোচ জাগে।
কাগজের ডিগ্রি গুলো এখন বিপথের পাসপোর্ট।
চোখের সামনে একটি প্রজন্মের অপমৃত্যু দেখি।
বাতাসে জমে থাকে হাহাকার, চারপাশ শ্মশানের চেয়েও নীরব।
সেই নীরবতার বুকে অব্যক্ত বেদনার ঢেউ।
অন্ধকারে হাতড়ে মরি।
নিঃশ্বাস নিতেই এখন কষ্ট লাগে।
তবে কি,আমাদের শিক্ষাই আজ পরাজিত?
গ্রাম - সাভার
পোস্ট - হেমগঞ্জ বাজার
উপজেলা - নান্দাইল
জেলা - ময়মনসিংহ
বিভাগ - ময়মনসিংহ
ফোন 01737939451
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত