
পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা !
শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) :
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার পীরগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনসংখ্যার গুরুত্ব, দেশে অধিক জনসংখ্যার সমস্যাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি হলেও জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করা হলে এ সমস্যা থাকবে না বলে আলোচকরা সভায় মতামত দেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন— ইউএনও গোলাম রব্বানী সরদার, থানা ওসি (তদন্ত) আব্দুল হাকিম, থানা পৌর বিএনপির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ মোশাররফ সেন প্রমুখ।