শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

সম্পত্তি ও সম্পদের লোভে নির্যাতিত এক নারীর আর্তনাদ ও সংবাদ সম্মেলন!

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

সম্পত্তি ও সম্পদের লোভে নির্যাতিত এক নারীর আর্তনাদ ও সংবাদ সম্মেলন!

নিজস্ব প্রতিনিধি:

অদ্য বগুড়া প্রেসক্লাবে তার বক্তব্যটি হুবহু পাঠক ও সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্য তুলে ধরা হল…
বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোছাঃ আকলিমা বিবি পিতা লুৎফর রহমান গ্রাম বেলভূজা, ডাকঘর-বুড়িগঞ্জ, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া। আমি এই মর্মে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করিতেছি যে, পুলিশ সদস্য রুহুল আমিন গংদের বিরুদ্ধে মামলা করায় আমাকে বাড়িছাড়া ও প্রান নাশের হুমকি প্রতিনিয় দিচ্ছে। পুলিশ সদস্য রুহুল আমিন বিপি নম্বর ৮৬০৫৯৯৮৫৭৯ ও সহকারী শিক্ষক রুনা খাতুন,কারারক্ষী ওমর ফারুক,সাবেক আওয়ামীলীগের নেতা নজরুল ইসলাম, লিলি বেগম, এর বিরুদ্ধে ১৩৮/সি ২০২৬ মামলা করার পর থেকে আমার পরিবারের সবাই নিরাপত্তা হীনতায় আছি। উক্ত আসামি বিরুদ্ধে গত ২০/০৫/২০২৬ ইং তারিখে ১৮৩৭ নম্বর জিডি করি বগুড়া সদর থানায় বর্তমানে মামলা তুলে নিতে মৃত্যুর হুমকি প্রদর্শন করেই চলছে। গত কাল আমার বাড়িতে ঢুকে টেবিলের উপর হইতে ব্যাংকের চেক নিয়া গিয়াছে সহকারী শিক্ষক রুনা খাতুন কারারক্ষী ওমর ফারুক, হুকুম দিয়েছিলেন পুলিশ সদস্য ,রুহুল আমিন, ইতিমধ্যে এই চক্রান্তকারীগন বিভিন্নভাবে প্রতিমন্ত্রীর গ্যানম্যান সেজে টেলিফোনে হুমকি প্রদর্শন করেই চলছে,। পুলিশ সদস্য আসামি রুহুল আমিন বলে যে, আমার রিরুদ্ধে মামলা করে কোন লাভ হবে না, আমি টাকার জোরেই সবকিছু করবো। যেমন টাকার জোরে… ঢাকা যাত্রাবাড়ি থানায় দুটি মামলায় আসামি করে ঢুকিয়ে দিয়েছি, আর জমি নেওয়ার সাধ মিটিয়েছি। রাজধানী ঢাকা .যাত্রাবাড়ীথানার মামলা নম্বর ৩৪ তারিখ, ০৯/০৩/২০২৫ ইং বাদী, আব্দুর রহিম,মিথ্যা ভাবে, মামলা দায়ের করে দিয়েছি আমি রুহুল আমিন। পরবর্তীতে আবারও ঢাকা যাত্রাবাড়ী থানায়, মামলা নং২৫,তারিখ ০৬/০৭/২০২৫ইং,বাদী আলাউদ্দিন কি দিয়ে টাকার জোরে মিথ্যা ভাবে,মামলা দায়ের করানো হয়েছে, প্রতারক চক্রের সদস্য আওয়ামীলীগের দোষর,ফ্যাসিস্ট সকারের পুলিশ সদস্য রুহুল আমিন, বিপি নম্বর ৮৬০৫৯৯৮৫৭৯, প্রতিহিংসায় পরায়ব হয়ে ,জমি সংক্রান্ত প্রতিপক্ষদেরকে ফাঁসাতে এই দুই মামলা করিয়েছে, যাহা সরেজমিনে অনুসন্ধান তদন্তে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সে তার আপন ফুফাতো ভাই কে দুই দুটি মিথ্যা হত্যা মামলায় ফাঁসাইয়া দিয়েছে আমাকে ফাঁসাতে তার কোন ব্যাপারই না আমাকে যেকোনো সময় যেকোনো চেকের মামলা বা হত্যা মামলা ফাঁসানোর চেষ্টা করিতেছে। বিষয়টি দেশের সকল সাংবাদিক বিন্দু, দেশের সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি। মানবিকতার সাহায্যের প্রাথনা। রুহুলের গংদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।পরিশেষে স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশের আই জি পি, মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
ভূক্ত ভোগী
মোছাঃ আকলিমা খাতুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews