শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার!

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬



জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার!
​আবু রায়হান,জয়পুরহাট :
জয়পুরহাটের কালাইয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের একটি চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামির নাম মো. বকুল সরকার (৩৫)। তিনি কালাই উপজেলার শাইলগুন (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।
​ডিবি পুলিশ জানায়, শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলার মাত্রাই ইউপির হিমাইল শান্তিনগর তিনমাথার মোড়ে অভিযান চালানো হয়। সেখানে চোরাই ইজিবাইক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বকুল সরকারকে আটক করা হয়। তবে এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।
​জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, চক্রের অন্য সদস্যদের সহায়তায় টাঙ্গাইল জেলা থেকে ইজিবাইকটি চুরি করে বিক্রির জন্য তারা সেখানে অপেক্ষা করছিল। এ ঘটনায় জড়িত আরও ৩-৪ জনের নাম প্রকাশ করেছে।
​জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ( ডিবি )  পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বলেন, শনিবার (১১ জুলাই ) আসামির বিরুদ্ধে কালাই থানায় একটি চুরির মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের অন্যান্য  সদস্যদের ধরতেও ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews