রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

সোনারগাঁ জামপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেফতার !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬



সোনারগাঁ জামপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেফতার !

আনিসুর রহমান, সোনারগাঁ :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ৭ জুলাই বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কামরুজ্জামানের বিরুদ্ধে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, তাকে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ছাত্র হত্যা মামলায় কামরুজ্জামানকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পুলিশ আরও জানিয়েছে, কামরুজ্জামানের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এসব মামলার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews