শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাইমুড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬



সোনাইমুড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত !

 

আবুল কালাম আজাদ,চাটখিল-সোনামুড়ী :

নোয়াখালীর সোনাইমুড়িতে বাস ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কার্তিক (২৬) নামে পিকআপে থাকা এক যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের নদনা পোল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে রামগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা আল বারাকা বাস সোনাইমুড়ি উপজেলার নদনা পোল নামক স্থানে আসলেই বিপরীত দিকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এসময় পিকআপে থাকা যাত্রী কার্তিক ঘটনাস্থলে নিহত হন । এসময় উত্তেজিত জনতা বাস ও পিকাআপ ট্রাকটি আটক করে রাখে। নিহত কার্তিক রামগঞ্জ পৌরসভার নিতাই চন্দ্রের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে সোনাইমুড়ি থানার উপপরিদর্শক কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং বাস ড্রাইভারকে আটক করেন। সোনাইমুড়ি থানার ওসি কবির হোসেন জানান, সড়ক দুর্ঘটনা কার্তিক নামের একজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আল বারাকা বাসটি ও পিক আপকে আটক করে থানা নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews