শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেঘনায় দ্বিতীয় শ্রেণীর কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আদালতে সোপর্দ !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬



মেঘনায় দ্বিতীয় শ্রেণীর কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আদালতে সোপর্দ !

 

মোঃ আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইব্রাহিম খলিল ওরফে শ্যামল (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে মেঘনা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার একটি এলাকায় সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়। মামলার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তের বিরুদ্ধে কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মেঘনা থানা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভুক্তভোগীর অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews