বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন  নতুন ভবন নির্মাণের দাবি ! জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান মাথা গোঁজার ঠাঁই দিয়ে বিপাকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জাল কাগজে জমি খারিজের অভিযোগ সোনারগাঁ জামপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেফতার ! কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে “সাধু ফল সেবা দিবস-২০২৬” উপলক্ষে মতবিনিময় সভা  ! চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ভয়াবহ  বন্যা, ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি ! ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রোর নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা ! পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি জালিয়াত সামাদের খপ্পরে সর্বস্বান্ত গ্রামবাসী: প্রতিবাদ করায় এনসিপি নেতাসহ ৫ জন কারাগারে ! কারফা পাবলিক একাডেমীতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত !

কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে “সাধু ফল সেবা দিবস-২০২৬” উপলক্ষে মতবিনিময় সভা  !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে “সাধু ফল সেবা দিবস-২০২৬” উপলক্ষে মতবিনিময় সভা  !

 

শাহ আলম ,টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়ায় অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘের উদ্যোগে ‘সাধু ফল সেবা দিবস-২০২৬’ উপলক্ষে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানবসেবা, সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাছির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরি মোহন পাল এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধু পরিষদের সভাপতি সাধু আসাদুজ্জামান আসাদ। কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক শাহ আলম-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল হক নাছির কেন্দ্রীয় সাধু সংঘের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সাধু সংঘ একটি মাদকমুক্ত প্রতিষ্ঠান। সমাজে সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সেবার চেতনা বিকাশে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের কার্যক্রমে আমি সত্যিই মুগ্ধ। ভবিষ্যতেও কেন্দ্রীয় সাধু সংঘের পাশে থেকে এ মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজ্জামেল হক হিরো বলেন, মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় ইবাদত। কেন্দ্রীয় সাধু সংঘ যেভাবে অসাম্প্রদায়িক চেতনা, মানবসেবা ও সামাজিক সম্প্রীতির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এমন মহৎ উদ্যোগের পাশে দাঁড়ান, তাহলে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে। আমি সবসময় এই সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম বলেন, ২০২৩ সালে কেন্দ্রীয় সাধু সংঘের একটা বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া রহমাত উল্লাহ বৃদ্ধাশ্রম এর তৎকালীন কমিটি আহবায়ক শফিকুর রহমান মোল্লা বিন মতিন মহোদয় ঘোষণা দেন। তারপর থেকেই সারাদেশে দিবসটি পালিত হয়ে আসছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন-এর সুযোগ্য ছোট ভাই আখতারুজ্জামান বাবুল, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, টাঙ্গাইল সদর বিএনপির দপ্তর সম্পাদক লিটন , উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদ , স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিঃ  ছামছুল ফকির সহ যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার, কেন্দ্রীয় সাধু পরিষদের সাধারণ সম্পাদক বাবু দুলাল মাস্টার, টাঙ্গাইল বাউল শিল্পী সমিতির সভাপতি ও বিশিষ্ট বাউল শিল্পী সুনীল সরকার, সাধু শ্রীদাম গোঁসাই, গোবিন্দ গোঁসাই, বিজন ভট্টাচার্য, কেন্দ্রীয় সাধু পরিষদের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও সেবার সংস্কৃতি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। কেন্দ্রীয় সাধু সংঘ দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও ব্যাপক পরিসরে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভা শেষে সাধু ফল সেবা দিবস-২০২৬ এর কার্যক্রমকে সফল ও অর্থবহ করে তুলতে এবং কেন্দ্রীয় সাধু সংঘের ফল সেবা, কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের শিল্পীদের লালন সংগীত পরিবেশনা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল, সম্প্রসারিত ও জনমুখী করার লক্ষ্যে উপস্থিত সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।  পরে সংগঠনের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিক সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews