বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন  নতুন ভবন নির্মাণের দাবি !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন  নতুন ভবন নির্মাণের দাবি !

 

শেখ সমশের আলী,পীরগঞ্জ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শহীদ আবু ইসাহাক সড়কে পীরগঞ্জ সাব রেজিস্ট্রী অফিস অবস্থিত। দীর্ঘদিনের পরিত্যাক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে দলিল নিবন্ধন কার্যক্রম করছেন সংশ্লিষ্টরা। ভবনের ভিতরে ছাদের অংশ খসে পড়ে জনগন আহত হয়ে থাকে। সম্প্রতি ১১নং বৈরচুনা ইউনিয়নের সাবেক ইউ’পি চেয়ারম্যান আব্দুর রশিদ দলিল সম্পাদন করতে এলে ভবনের কিছু অংশ তার মাথার উপর পড়ে তিনি গুরুতর আহত হন। উক্ত সাব রেজিস্ট্রী অফিসের সাব রেজিস্ট্রার মনীষা রানী রায়, অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, জনসাধারন ও দলিল লেখকরা প্রতি মূহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে জমি রেজিস্ট্রেশনের কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন ও সুশীল সমাজ সাব রেজিস্ট্রী অফিসের নতুন ভবন নির্মাণের দাবি করলেও এখনো পর্যন্ত নতুন ভবন নির্মাণের কোন উদ্দ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে। সাব রেজিস্ট্রী অফিসের পুরাতন ও পরিত্যাক্ত ভবন পরিদর্শন করে শতভাগ সত্যাতা পেয়ে স্থানীয় বিএনপির সংসদ সদস্য আলহাজ¦ জাহিদুর রহমান জাহিদ পীরগঞ্জ সাব রেজিস্ট্রী অফিসের নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় সম্পর্কে সংসদ অধিবেশন চলাকালীন সংসদে বিষয়টি উপস্থাপন করেন। দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক জবাইদুর রহমান জানায়, সাব রেজিস্ট্রীর মহোদয়, আমরা সকলেই সহ এই অফিসে যারা কাজে আসেন তারা সবাই নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছি। জরুরি ভাবে সাব রেজিস্ট্রী অফিসের নতুন ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পীরগঞ্জের সুশীল সমাজ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews