শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬



দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ !

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি)  :

চার দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দ্বিতীয় দিনের মতো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল এখনো পানির নিচে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তায় উপজেলার ২১টি আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে প্রশাসনের সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই)  দীঘিনালা সেনাবাহিনীর ফোর ইস্ট বেঙ্গল জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি-এর নির্দেশনায় কবাখালী এলাকার একাধিক আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমিরের নেতৃত্বে শুকনা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে, খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে সাজেকে বেড়াতে গিয়ে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছেন। পাশাপাশি দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির সাজেক ও লংগদু প্রধান সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হওয়ায় ওই সড়কগুলোতেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া পরিবারগুলোর জন্য প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ বলেন, “উপজেলার ২১টি আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত পরিবারগুলোকে নিরাপদে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এবং আশ্রিতদের জন্য শুকনা খাবারসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews