বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সোনাইমুড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ! দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ ! পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন  নতুন ভবন নির্মাণের দাবি ! জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান মাথা গোঁজার ঠাঁই দিয়ে বিপাকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জাল কাগজে জমি খারিজের অভিযোগ সোনারগাঁ জামপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেফতার ! কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে “সাধু ফল সেবা দিবস-২০২৬” উপলক্ষে মতবিনিময় সভা  ! চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ভয়াবহ  বন্যা, ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি ! ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রোর নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা ! পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি

চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ভয়াবহ  বন্যা, ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ভয়াবহ  বন্যা, ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি !

 

জামাল হোছাইন ,কক্সবাজার  :

গত ৪ দিন ধরে টানা ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরি উপজেলায় পানিতে ডুবে রয়েছে  । এতে দু’উপজেলার ১৮টি ইউনিয়ন একটি পৌর সভার নিচু এলাকাসমুহ  পানিতে তলিয়ে গিয়ে ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বৃষ্টি ও ঢলের পানিতে কোথাও কোমর ও হাঁটু পর্যন্ত পানিতে তলিয়ে গেছে অপেক্ষাকৃত নিচু এলাকার বেশকিছু আভ্যন্তরীণ গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহ। ফলে এসব সড়কগুলো দিয়ে স্বাভাবিক চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান সমুহেও পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। চকরিয়া ও মাতামুহুরি উপজেলার পানিবন্দি লোকজন গত চারদিন ধরে দুর্বিসহ জীবনযাপন করলেও তেমন কোনো সরকারি ত্রাণ সহায়তা তাদের কাছে পৌঁছেনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলা, পৌরসভা ও নবগঠিত মাতামুহুরি উপজেলার পানিবন্দি লোকজনের জন্য এ পর্যন্ত ৩০ মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি লোকজনের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। গত তিন দিন ধরে ইউএনও, এসি ল্যান্ডসহ প্রশাসনের কর্মকর্তারা পানিবন্দি লোকজনের কাছে গিয়ে খোঁজখবর অব্যাহত রেখেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এখনো থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত থাকায় মাতামুহুরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি  বৃদ্ধি পেয়ে বুধবার সন্ধ্যায় মাতামুহুরী ব্রিজের বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ জনপদ। ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকের বীজতলা ও বিভিন্ন মৌসুমি ফসলের ক্ষেত। অপেক্ষাকৃত নিচু এলাকার বাসিন্দাদের বাড়িঘরে ঢলের পানি ঢুকে পড়ায় রান্নাবান্না ও তাদের পালিত গরু-ছাগল এবং হাঁস-মুরগি নিয়ে চরম বিপাকে পড়েছেন লোকজন।  বন্যাবকলিত লোকজনের অভিযোগ, তারা গত ৪ দিন ধরে পানিবন্দি অবস্থায় খেয়ে না খেয়ে দিনাতিপাত করলেও কোনো জনপ্রতিনিধিই তাদের খোঁজখবর নিতে আসেননি। গত চার দিন ধরে ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধসের শঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মাইকিং করে পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, তার ইউনিয়নের ডেইঙ্গাকাটা, শান্তির বাজর, বিবিরখিল, পহরচান্দা, রসুলাবাদ, হিন্দুপাড়াসহ আরো বেশ কয়েকটি ওয়ার্ডে অন্তত ২০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। সোনাইছড়ি নদীতে তীব্র পাহাড়ি ঢলের তোড়ে এ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছমন্নির ঘাটা এলাকায় চলাচলের সড়ক ভেঙে গিয়ে লোকালয়ে ঢলের পানি ঢুকছে। সোনাইছড়ি নদীর অববাহিকায় পানির স্রোত বাড়তে থাকায় এ ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী জায়গাসমুহ ভয়াবহ ভাঙনের কবলে পড়ে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া চকরিয় উপজেলার বমুবিলছড়ি, সুরাজপুর- মানিকপুর, কাকারা, লক্ষ্যারচর, কৈয়ারবিল, হারবাং , ফাঁসিয়াখালী,  এবং মাতামুহুরী উপজেলার,  কোনাখালী, পশ্চিম  বড় ভেওলা, ডেমুশিয়া,  শাহারবিল, ইউনিয়নের জনপ্রতিনিধিরা জানিয়েছেন, টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তাদের ইউনিয়নসমূহে নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ওই সব ইউনিয়নসমূহে আরো অন্তত ২ লক্ষাধিক  লোক পানিবন্দি হয়ে পড়েছে। চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দুই উপজেলার বেশির ভাগ ইউনিয়ন ও একটি পৌরসভার নিচু এলাকা প্লাবিত হয়েছে। অনেক   লোক পানিবন্দি অবস্থায় রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্ব স্ব এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনকে মাইকিং করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। যারা এখনো প্রশাসনের নজর এড়িয়ে পাহাড়ের পাদদেশে অবস্থান করছেন তাদেরকেও সরিয়ে নেওয়ার জন্য স্ব স্ব ইউনিয়নের জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইউএনও আরো বলেন, এ পর্যন্ত চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি উপজেলার পানিবন্দি লোকজনের জন্য ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে এসব লোকজনকে শুকনো খবারও পৌঁছে দেওয়া হচ্ছে। এ ছাড়া মাতামুহুরি নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি যাতে দ্রুত নিচের দিকে নেমে যেতে পারে সেজন্য উপকূলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের স্থাপিত  স্লুইসগেটগুলোর কপাট খোলা রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি কন্ট্রোল রুম খোলার পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সব পক্ষকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews