বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সোনাইমুড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ! দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ ! পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন  নতুন ভবন নির্মাণের দাবি ! জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান মাথা গোঁজার ঠাঁই দিয়ে বিপাকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জাল কাগজে জমি খারিজের অভিযোগ সোনারগাঁ জামপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেফতার ! কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে “সাধু ফল সেবা দিবস-২০২৬” উপলক্ষে মতবিনিময় সভা  ! চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ভয়াবহ  বন্যা, ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি ! ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রোর নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা ! পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি

কারফা পাবলিক একাডেমীতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কারফা পাবলিক একাডেমীতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত !

উজিরপুর/গৌরনদী প্রতিনিধি :

বর্ণাঢ্য শোভাযাত্রা, ক্যাম্পাসে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে ফলদ-বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বরিশালের উজিরপুরের কারফা পাবলিক একাডেমীতে (মাধ্যমিক বিদ্যালয়) সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।  বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়টিতে এ কর্মসূচি পালিত হয়। পরিবেশ সংরক্ষণে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে কর্মসূচির মূল সুর ছিল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’। এ উপলক্ষে গত(২৯ জুন) সোমবার সকাল ১০টায় একাডেমীর (মাধ্যমিক বিদ্যালয়) ক্যাম্পাস থেকে   একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় ক্যাম্পাস ও কারফা বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারফা পাবলিক একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাস। শোভাযাত্রা শেষে একাডেমীর প্রধান শিক্ষক সুশীল কুমার ওঝা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একাডেমীর ক্যাম্পাসে নানা প্রজাতির ফলদ-বনজসহ বিভিন্ন প্রকার ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews