বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রোর নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রোর নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা !

 

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক নারী স্বেচ্ছাসেবী দাতব্য সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইল-এর শাখা ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রো ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে ক্লাবের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি উমামাহ মানাল মাহমুদ। সভায় আন্তর্জাতিক ইনার হুইলের চলতি বছরের প্রতিপাদ্য (গ্রো অ্যান্ড ফ্লারিশ) বাস্তবায়নে বিভিন্ন কর্মপরিকল্পনা ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক ইনার হুইলের সার্বজনীন মূলমন্ত্র ‘বন্ধুত্ব ও মানবসেবা’ এবং চলতি বছরের প্রতিপাদ্যকে ধারণ করে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নারী নেতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা আরও সুসংহত করা হবে। একই সঙ্গে নতুন মেয়াদে ক্লাবের সকল কার্যক্রম বন্ধুত্ব, সেবা ও মানবকল্যাণের আদর্শে পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি আফসানা ইসলাম সেতু, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) কল্পনা মার্গারেট কস্টা, সেক্রেটারি দিবা চক্রবর্তী, ট্রেজারার জান্নাতুল ফেরদৌস, আইএসও ইশরাত জাহান, ক্লাব করেসপন্ডেন্ট নীলুফার ইয়াসমীন এবং নির্বাহী সদস্য বন্দনা ব্যানার্জি, নার্গিস আক্তার, শিল্পী সাহা, ফারহানা আফরোজসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews