শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা !

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬



লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা !

মো. গিয়াস উদ্দিন,লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খীসা। পৌর প্রশাসক জানান, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৬০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় ২০ কোটি ২০ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৫ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা ধরা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩০ লাখ টাকা। ২০২৬-২০২৭ অর্থবছরে এ পৌরসভার বাজেটে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক-ড্রেনেজ উন্নয়ন, পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখা ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে কাজ চলছে। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় লক্ষ্মীপুরকে একটি পরিচ্ছন্ন ও  বাসযোগ্য ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থবছরে ১০২ কোটি ৭৯ লাখ ৮৬হাজার ৩৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এবার বাজাট গতবারের চেয়ে ১৬ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ২৪২ টাকা কম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews