বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

 

 মো. গিয়াস উদ্দিন ,লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খীসা। পৌর প্রশাসক জানান, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৬০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় ২০ কোটি ২০ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৫ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা ধরা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩০ লাখ টাকা। ২০২৬-২০২৭ অর্থবছরে এ পৌরসভার বাজেটে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক-ড্রেনেজ উন্নয়ন, পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখা ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে কাজ চলছে। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় লক্ষ্মীপুরকে একটি পরিচ্ছন্ন ও  বাসযোগ্য ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থবছরে ১০২ কোটি ৭৯ লাখ ৮৬হাজার ৩৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এবার বাজাট গতবারের চেয়ে ১৬ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ২৪২ টাকা কম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews