শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‎রংপুরে কর্মরত সাংবাদিককে পুলিশের বড় কর্মকর্তা পরিচেয় হুমকি,থানায় জিডি !

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬



‎

‎রংপুরে কর্মরত সাংবাদিককে পুলিশের বড় কর্মকর্তা পরিচেয় হুমকি,থানায় জিডি !

‎

‎সানোয়ারুল ইসলাম সোহান :

‎‎রংপুরে কর্মরত সাংবাদিক মো: তাহমিদ আনোয়ার দিগন্ত কে মুঠোফোনে প্রশাসনের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে এই ঘটনার পর তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করেছেন। যার জিডি নম্বর- ৪৮২।‎​জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময় সাংবাদিক তাহমিদ আনোয়ার দিগন্ত কোতোয়ালী থানাধীন প্রেস ক্লাব সংলগ্ন রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের অফিসে  অবস্থান করছিলেন। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একটি অপরিচিত নম্বর (০১৯১০৯১১৪৫৪) থেকে কল আসে। অজ্ঞাতনামা ওই কলার নিজেকে প্রশাসনের এক ‘বড় কর্মকর্তা’ হিসেবে পরিচয় দেন।‎​এরপর সাংবাদিক দিগন্তের ফুফাতো বোনের পারিবারিক বিষয় নিয়ে কথা তুলে তাঁকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও বড় ধরণের ক্ষতি করার হুমকি প্রদান করা হয়। হুমকি দেওয়ার পরপরই লাইনটি কেটে দেওয়া হয়। পরবর্তীতে ওই নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।‎​ভুক্তভোগী সাংবাদিক দিগন্ত বলেন , তাঁর ফুফাতো বোন নুসরাত জাহান মন্টি এবং তাঁর স্বামী কোনো অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে সুপরিকল্পিতভাবে এই হুমকি প্রদান করিয়েছেন। এই ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews