বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

কালীগঞ্জে ছিনতাইয়ের উদ্দেশ্যে যুগান্তর স্বজন সদস্যের ওপর হামলা

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

কালীগঞ্জে ছিনতাইয়ের উদ্দেশ্যে যুগান্তর স্বজন সদস্যের ওপর হামলা

 

মোহাম্মদ আল আমিন,পূবাইল গাজীপুর :

 

গাজীপুরের কালীগঞ্জে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের উদ্দেশ্যে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ গাজীপুরের পূবাইল শাখার সদস্য সাগর সরকারের (২২) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধর করে জখম, নগদ টাকা ও দুটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের কামারবাড়ি এলাকার ভাঙা ব্রিজ সংলগ্ন সড়কে ঘটে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জের খোদেজা মার্কেট থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি গাজীপুরের পূবাইলে ফিরছিলেন সাগর সরকার। পথে কামারবাড়ি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৯-১০ জনের একটি দল তার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা সাগরের কাছে থাকা নগদ ১০ হাজার ৫০০ টাকা এবং প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। হামলার সময় সুইচ গিয়ারের আঘাত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তার বাম চোখের নিচে গুরুতর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে সাগরের স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এ সময় সাগরের স্বজন ফয়সালের কাছ থেকে আরও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। যাওয়ার আগে তারা সাগরের মোটরসাইকেল ভাঙচুর করে, যাতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, পরে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনে কল করলে অপর প্রান্ত থেকে ৪ হাজার টাকা দিলে ফোনটি ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। স্থানীয়দের সহায়তায় আহত সাগর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পেয়ে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ গাজীপুরের পূবাইল শাখার সভাপতি শাহেদ সরকার রাকিব ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সাগরের খোঁজখবর নেন। পরে তারা কালীগঞ্জ থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন,অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews