বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা !

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 284.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65536;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:102;temperature: 41;

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা !

মেহেদী হাসান অন্তর, নওগাঁ  :

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য ও সাংবাদিক সংগঠন। মঙ্গলবার রাত ৮টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত মৃত্তিকা অ্যাড ফার্মে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সবার আগে শুভেচ্ছা জানায় নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্র কণ্ঠ পত্রিকার প্রতিনিধিরা। এরপর একে একে শুভেচ্ছা জানান জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর নেতৃবৃন্দ, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিয়নের নেতৃবৃন্দ, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, প্রথম সংবাদ পাঠক ফোরামের সদস্যরা, নওগাঁ জেলা সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকেতন পরিবারের সদস্যরা এবং জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়নসহ সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য। এ সময় বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরতে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। শুভেচ্ছা বিনিময় শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews