মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
অপহরণ ও চাঁদাবাজির মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা সহ ৫ জন কারাগারে ! কক্সবাজারে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ শিল্পীর স্ত্রী  আটক মিম হত্যার বিচার দাবিতে মেঘনায় উত্তাল জনতা  ! রিয়েল এস্টেট খাতে সংঘবদ্ধ প্রতারক চক্রের হানা ! পল্লী উন্নয়নে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি-ফজলুল হক মিলন এমপি ! সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন ! আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে যোগদান বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী দিনাজপুর বোর্ডে ইংরেজি প্রথম পরীক্ষায় বহিষ্কার ৭, অনুপস্থিত ২৮৫২ ! জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা !

মিম হত্যার বিচার দাবিতে মেঘনায় উত্তাল জনতা  !

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মিম হত্যার বিচার দাবিতে মেঘনায় উত্তাল জনতা  !

 

 মেঘনা (কুমিল্লা):

কুমিল্লার মেঘনা উপজেলায় তরুণী মিম আক্তারের (১৯) রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ, ঝাড়ু মিছিল এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচিকে কেন্দ্র করে মেঘনা থানার প্রধান ফটকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরে শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় থেকে ঝাড়ু মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মেঘনা থানার প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী থানা প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের নিবৃত্ত করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মিম আক্তারের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়; এর সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে তদন্তের অগ্রগতি জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান তারা।এর আগে গত ২ জুলাই ভোরে উপজেলার মির্জানগর কদমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে মিম আক্তারের মরদেহ উদ্ধার করে মেঘনা থানা পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি বাটন মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত মিম আক্তার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচরণ নোয়াগাঁ গ্রামের বাবুল মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর (লক্ষ্মীপুর) এলাকায়। স্বামীর নাম মো. সিয়াম। ঘটনার পর পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তদন্ত কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ সব আলামত পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে মিম আক্তারের মৃত্যুকে ঘিরে পুরো এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য বিরাজ করছে। স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোচ্চার রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews