মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স ! উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার ! গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে আলোচিত সেই হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার ! বয়স গোপনে শিক্ষক মোঃ আঃ খালেকের একাধিক জন্মসাল! কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত ! দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান ! সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  ! এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ! জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত !

চাটখিলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চাটখিলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

 

আবুল কালাম আজাদ, চাটখিল(নোয়াখালী)  !

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ— সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাটখিলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা যুব কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews