বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

কক্সবাজারে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ শিল্পীর স্ত্রী  আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কক্সবাজারে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ শিল্পীর স্ত্রী  আটক

 

মোহাম্মদ  আমিন উল্লাহ আমিন,কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ায় বসত বাড়িতে   একটি প্লাস্টিকের ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে  আঠক করেছে র‌্যাব-১৫। র‌্যাব- জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি বসতবাড়িতে ৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।তবে তার এক সহযোগী কৌশলে পালিয়ে  গেলে তাকে আঠক করা সম্ভব  হয়নি।  পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রেপ্তার ব্যক্তির ঘরে ফেলে যাওয়া প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার বেশি বলে মন্তব্য  করেন স্হানীয়রা। গ্রেপ্তার নারী হলেন উখিয়া উপজেলার হাজিরপাড়া ওয়াপালং (৬ নম্বর ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন) এলাকার মৃত আবুল কালামের মেয়ে ও  শিল্পী মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী শাকিলা শারমিন রেশমী (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা শারমিন রেশমীর মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ এবং এ চক্রের মূল হোতা ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন  র‍্যাব সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews