শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শরীয়তপুর-২ আসনের এমপি সফিকুর রহমান কিরণের উদ্যোগে ৭ ইমামের ওমরাহ পালন !

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬



শরীয়তপুর-২ আসনের এমপি সফিকুর রহমান কিরণের উদ্যোগে ৭ ইমামের ওমরাহ পালন !

 

শরীয়তপুর, প্রতিনিধি:

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে তাঁর নির্বাচনী এলাকার ৭ জন ইমাম পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। জানা গেছে, নড়িয়া ও সখিপুর উপজেলার বিভিন্ন মসজিদে দায়িত্ব পালনরত ৭ জন ইমামের ওমরাহ পালনের বিমান ভাড়া, ভিসা, আবাসনসহ যাবতীয় ব্যয় বহন করেছেন সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ। তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ ব্যয় নির্বাহ করা হয়েছে। ৫ জুলাই ২০২৬ তারিখে ইমামরা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। ওমরাহ পালনের সুযোগ পাওয়া ইমামরা বলেন, “এটি আমাদের জীবনের অন্যতম সৌভাগ্যের মুহূর্ত। এমন মহতী উদ্যোগের জন্য আমরা সংসদ সদস্য সফিকুর রহমান কিরণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পবিত্র মক্কা ও মদিনায় গিয়ে দেশ, জাতি এবং সবার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করব।” সংসদ সদস্য আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণ বলেন, “ইমামগণ সমাজে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে এই ওমরাহ পালনের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” এ উদ্যোগে স্থানীয় আলেম-ওলামা, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা এমপি কিরণের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ধর্মীয় নেতাদের সম্মান ও কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং মানবিক মূল্যবোধকে আরও সমুন্নত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews