বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

পল্লী উন্নয়নে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি-ফজলুল হক মিলন এমপি !

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

পল্লী উন্নয়নে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি-ফজলুল হক মিলন এমপি !

কালীগঞ্জ (গাজীপুর) :

সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন বলেছেন, পল্লী উন্নয়নে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি। নারীরা তাদের কর্ম দক্ষতার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিয়ে কাজের মাধ্যমে আজ নারীরা স্বাবলম্বী হয়ে উঠেছেন। পল্লী উন্নয়ন সমৃদ্ধশালী না হলে দেশ সমৃদ্ধ হবে না। দেশের স্বার্থে কাজ করতে হবে। যারা কাজ করে আত্মনির্ভরশীল হতে পারবেন তাদের ঋণ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা উৎপাদন কাজে ঋণ নিবে না তাদের ঋণ দেয়া থেকে বিরত থাকতে হবে। পল্লী উন্নয়নে ঋণ দেয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই অত্যন্ত জরুরি। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপকারভোগীদের প্রশিক্ষণ, ঋণের চেক প্রদান, চারাগাছ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্নার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান এসএম জয়নাল আবেদীন, কালব এর পরিচালক অনিল ডি কস্তা ও সমবায়ী রহিমা বেগম।এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, বিআরডিবি’র চেয়ারম্যান নায়েবুর রহমান মাসুদ সহ পল্লী উন্নয়নের মাঠকর্মী, সমবায়ী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews