সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন !
আনিসুর রহমান সোনারগাঁ :
পরিবেশ রক্ষা ও দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘One Student One Tree’ কর্মসূচির আওতায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৯ হাজার ৩২০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় সোনারগাঁও স্টেডিয়ামে সোনারগাঁও পৌরসভা ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওতাধীন ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, অক্সিজেনের ঘাটতি পূরণ এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ লাখ গাছ রোপণের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এরই অংশ হিসেবে সোনারগাঁ উপজেলায় দুই লাখ চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের শুধু গাছ লাগানো নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে বড় করে তোলার আহ্বান জানান। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজল চন্দ্র পাল, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম সারোয়ারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচালিত এ ধরনের সবুজায়ন কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত