বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

বাউফলে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ !

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাউফলে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ !

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী) :

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে আজ (৬ জুলাই) রোজ সোমবার উপজেলা হল রুমে পালিত হয় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাউফলের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল বিআরডিবির সভাপতি মো. তসলিম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে পল্লী উন্নয়ন, কৃষি, সমবায় ও গ্রামীণ অর্থনীতির বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মাধ্যমে সরকারের গ্রামকেন্দ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews