সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁওয়ে পরিবেশ দূষণের দায়ে ‘চৈতী কম্পোজিট’কে পৌনে ১ কোটি টাকা জরিমানা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ!

দীঘিনালায় উন্নত পল্লী সমৃদ্ধ দেশ গঠনের প্রত্যয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত !

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬



দীঘিনালায় উন্নত পল্লী সমৃদ্ধ দেশ গঠনের প্রত্যয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত !

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, ঋণ বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দীঘিনালা শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, দীঘিনালা থানার প্রতিনিধি প্রাণতোষ বণিক, ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দীঘিনালা শাখার কর্মকর্তা শ্যামলমৃত চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির দীঘিনালা শাখার সভাপতি মো. সোহেল রানা। প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুফল যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানের অংশ হিসেবে ৬ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews