সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পল্লী উন্নয়নে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি-ফজলুল হক মিলন এমপি ! সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন ! আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে যোগদান বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী দিনাজপুর বোর্ডে ইংরেজি প্রথম পরীক্ষায় বহিষ্কার ৭, অনুপস্থিত ২৮৫২ ! জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা ! বাউফলে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ !  বিশেষ ঘোষণা শরীয়তপুর-২ আসনের এমপি সফিকুর রহমান কিরণের উদ্যোগে ৭ ইমামের ওমরাহ পালন ! দিনাজপুরে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: ঋণ ও চারা বিতরণ !

দিনাজপুর বোর্ডে ইংরেজি প্রথম পরীক্ষায় বহিষ্কার ৭, অনুপস্থিত ২৮৫২ !

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

দিনাজপুর বোর্ডে ইংরেজি প্রথম পরীক্ষায় বহিষ্কার ৭, অনুপস্থিত ২৮৫২ !

আব্দুস সালাম,দিনাজপুর  :

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওইদিনের পরীক্ষায় ২ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন জানান, সোমবার (৬ জুলাই ২০২৬) এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫ হাজার ৭০২ জন পরীক্ষার্থী উপপস্থিত ও ২ হাজার ৮৫২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় সাতজন পরীক্ষার থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে রংপুরে ৩ জন, গাইবান্ধায় ২ জন, লালমনিরহাট ১ জন ও দিনাজপুরে ১ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, রংপুরে ৫৩৬ জন, গাইবান্ধায় ৪৮৬, নীলফামারীতে ৩৫৩, কুড়িগ্রামে ২৯৮, লালমনিরহাটে ২০৫, দিনাজপুরে ৫২৯, ঠাকুরগাঁয়ে ২৫৫ ও পঞ্চগড় জেলায় ১৯০ জন। এছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews