রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত ! রামুর রশিদ নগরে ৮৮ কোটি টাকার নান্দনিক ফুটবল টেকনিক্যাল সেন্টার হচ্ছে  ! ৩ মাসেও অধরা মাধবদীর হামলা-অগ্নিসংযোগের আসামিরা, বিচারের দাবিতে ডিসি অফিসের সামনে মানববন্ধন ! অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ! সাবেক এমপি নাসির উদ্দীন কালুর জন্মদিনে জাজিরার বিএনপি নেতা সুরুজ মাদবরের শুভেচ্ছা ও অভিনন্দন ! আদালতের নিষেধাজ্ঞার কারণে খাদ্যাভাবে মৎস্য চাষীর কয়েক কোটি টাকার ক্ষতির আশংকা ! কৃষিকে স্বয়ংসম্পূর্ণ  করছে সরকার : সফিকুর রহমান (কিরণ) সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলা গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীর পরকীয়া: ছেলের হাতে ধরা  মা ও প্রেমিক কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

সাবেক এমপি নাসির উদ্দীন কালুর জন্মদিনে জাজিরার বিএনপি নেতা সুরুজ মাদবরের শুভেচ্ছা ও অভিনন্দন !

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

সাবেক এমপি নাসির উদ্দীন কালুর জন্মদিনে জাজিরার বিএনপি নেতা সুরুজ মাদবরের শুভেচ্ছা ও অভিনন্দন !

মো: ইনছান সরদার, শরীয়তপুর :

শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বীর মুক্তিযোদ্ধা এবং শরীয়তপুরের ‘লৌহ মানব’ খ্যাত আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর ৫ জুলাই ২০২৬ শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কাজীরহাটের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ত্যাগী ও কারানির্যাতিত বিএনপি নেতা সুরুজ মাদবর। এক শুভেচ্ছা বার্তায় সুরুজ মাদবর বলেন, বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি শরীয়তপুরের মানুষের আস্থার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, নিষ্ঠা, সাহসিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে একজন জননন্দিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও তিনি একজন সৎ, বিচক্ষণ ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতীক। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক আন্দোলন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শরীয়তপুর জেলার সার্বিক উন্নয়নে সরদার একেএম নাসির উদ্দীন কালুর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি সবসময় জনগণের পাশে থেকেছেন এবং দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। সুরুজ মাদবর আরও বলেন, শরীয়তপুর জেলা বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে তাঁর নেতৃত্ব অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।  জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা সর্বমহলে প্রশংসিত হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশপ্রেম, সাহসিকতা এবং জনসেবার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি আরও বলেন, একজন রাজনৈতিক অভিভাবক হিসেবে নাসির উদ্দীন কালু সবসময় তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর রাখেন, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ান এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে শরীয়তপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তাঁর জন্মদিন উপলক্ষে সুরুজ মাদবর মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে বলেন, “আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আরও শক্তি দান করেন। তিনি যেন আগামীতেও শরীয়তপুরবাসীর উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সফল নেতৃত্ব দিয়ে যেতে পারেন।”পরিশেষে তিনি আবারও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। একই সঙ্গে তিনি শরীয়তপুরবাসী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews