বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

দীঘিনালায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা !

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

দীঘিনালায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা !

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মেরুং ইউনিয়নের একটি এলাকায় গত ২ জুলাই রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। রবিবার (৫ জুলাই) এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে দীঘিনালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার তদন্তভার উপপরিদর্শক (এসআই) মোঃ নাসির উদ্দিনের ওপর ন্যস্ত করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews