বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

বিকেএসপির আধিপত্য ও ৪ রেকর্ডে শেষ হলো ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস ।

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

বিকেএসপির আধিপত্য ও ৪ রেকর্ডে শেষ হলো ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস ।

কাজল দত্ত,ঢাকা :

ঢাকার জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো তিন দিনব্যাপী ‘৪০তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৬’-এর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম গত ৩ জুলাই (শুক্রবার) এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। আজ ৫ জুলাই (রবিবার) ৪২টি ইভেন্টের সমাপনী ও পদক বিতরণের মাধ্যমে শেষ হলো এই আসর।

এবারের আসরে ৪টি গ্রুপে (অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা এবং অনূর্ধ্ব-১৮ কিশোর-কিশোরী) ৪০টি সংস্থার মোট ৩৩৮ জন অ্যাথলেট অংশ নেন। পুরো প্রতিযোগিতায় তরুণ অ্যাথলেটদের দারুণ নৈপুণ্য এবং ৪টি নতুন জাতীয় রেকর্ড দর্শক ও কর্মকর্তাদের মুগ্ধ করেছে। যথারীতি বরাবরের মতোই পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

গতিঝড়: ১০০ ও ২০০ মিটারের দ্রুততম অ্যাথলেটরা

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট স্প্রিন্টে ১০০ ও ২০০ মিটারে ট্র্যাকে ঝড় তুলেছেন বিকেএসপি এবং বাংলাদেশ আনসারের অ্যাথলেটরা।

১০০ মিটার স্প্রিন্ট (দ্রুততম মানব-মানবী)

বালক (অনূর্ধ্ব-১৬): জাহিদুল ইসলাম (বিকেএসপি) – ১১.০৩ সেকেন্ড
বালিকা (অনূর্ধ্ব-১৬): মোছাঃ রাফিয়া খাতুন (বিকেএসপি) – ১৩.০৬ সেকেন্ড
কিশোর (অনূর্ধ্ব-১৮): রিফাত শেখ (বিকেএসপি) – ১১.০৩ সেকেন্ড
কিশোরী (অনূর্ধ্ব-১৮): সাবিনা আক্তার রুবি (বাংলাদেশ আনসার ও ভিডিপি) – ১২.৪০ সেকেন্ড
২০০ মিটার স্প্রিন্ট

 

বালক: মোঃ জাহিদুল ইসলাম (বিকেএসপি) – ২২.০০ সেকেন্ড (নতুন রেকর্ড)
বালিকা: মোছাঃ সূবর্ণা খাতুন (বিকেএসপি) – ২৭.০৮ সেকেন্ড
কিশোর: মোঃ সিয়াম ইসলাম (বিকেএসপি) – ২২.০১ সেকেন্ড
কিশোরী: সাবিনা আক্তার রুবি (বাংলাদেশ আনসার ও ভিডিপি) – ২৫.৪০ সেকেন্ড
ভেঙেছে ৫ থেকে ১১ বছরের পুরনো ৪টি জাতীয় রেকর্ড

এবারের তিন দিনের আসরে মোট ৪টি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিকেএসপির অ্যাথলেটরাই গড়েছেন ৩টি রেকর্ড:

১. ডিসকাস থ্রো (কিশোর): বিকেএসপির সায়েদ মুশফিক হোসোইন ৩৯.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। তিনি ২০১৯ সালে পাবনার মোঃ মাসুম আহমেদের গড়া পূর্বের রেকর্ডটি (৩৮.২২ মিটার) ভাঙেন। ২. ১০০০ মিটার (কিশোরী): নড়াইল জেলা ক্রীড়া সংস্থার খাদিজা খাতুন ৫:১২.৭০ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। তিনি ২০২৪ সালে কিশোরগঞ্জের স্মৃতি আক্তারের করা ৫:১৫.০৩ সেকেন্ডের রেকর্ডটি পেছনে ফেলেন। ৩. ১১০ মিঃ হার্ডেলস (কিশোর): বিকেএসপির রিফাত শেখ ১৪.৭৪ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। ভাঙেন ২০২৫ সালে নোয়াখালীর মোহাইমেনুন আক্তারের করা ১৪.৮০ সেকেন্ডের রেকর্ডটি। ৪. ২০০ মিটার স্প্রিন্ট (বালক): বিকেএসপির মোঃ জাহিদুল ইসলাম ২২.০০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। তিনি ২০১৫ সালের আশরাফুজ্জামানের (২২.১৭ সেকেন্ড) ১১ বছরের পুরোনো রেকর্ডটি নিজের নামে করে নেন।

৩ দিনে মোট ৪২টি ইভেন্টের সমাপ্তি । ২৫টি স্বর্ণ , ১৪টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক সহ মোট ৫০টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ৮ টি স্বর্ণ , ৮টি রৌপ্য ও ০৭টি ব্রোঞ্জ মোট ২৩টি পদক নিয়ে ২য় অবস্থানে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং ০৩ টি স্বর্ণ , ৪ টি রৌপ্য ও ৩টি বোঞ্জ পদক মোট ১০টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। ৩ দিন ব্যাপি এই প্রতিযোগিতাকে সুষ্ঠ ও সুন্দরভাবে সাফল্য মন্ডিত করে সমাপ্তি করার জন্য ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা, রাষ্টীয় পুরষ্কার প্রাপ্ত ও সাবেক জাতীয় ক্রীড়াবিদ, অফিসিয়াল, জাজ, আম্পায়ার, অংশগ্রহনকারী সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, শিক্ষা বোর্ড, টিম ম্যানেজার, এ্যাথলেটসহ সংশ্লিষ্ট সকল কে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হলো।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews