শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও গণবিক্ষোভ অনুষ্ঠিত !

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬



কালীগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও গণবিক্ষোভ অনুষ্ঠিত !

 

কালীগঞ্জ (গাজীপুর) :

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে কাপাসিয়া মোড়ে তুমলিয়া সমাজকল্যাণ সংঘ, যুব সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন মোল্লা সাজ্জাত, তুমলিয়া জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল মজিদ, শ্রমিকদল নেতা জসিমউদ্দিন, তুমলিয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি মোহাম্মদ বুলবুল দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস প্রমুখ। সভায় বক্তারা বলেন, তুমলিয়া ওয়ার্ড মাদকে সয়লাব হয়ে গেছে। মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। যুব সমাজকে বাঁচাতে মাদক বিক্রি বন্ধ করতে হবে। যারা মাদক বিক্রি করবে তাদের এই সমাজে ঠাঁই নেই। যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধেও সামাজিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ যুব সমাজ মাদকের বিরোধে জেগে উঠেছে। যুবকদের সাথে নিয়ে প্রতিটি এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। প্রতিবাদ সভা শেষে ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী, নারী-পুরুষ ও এলাকাবাসীর সমন্বয়ে এক গণবিক্ষোভ বের হয়। বিক্ষোভটি কাপাসিয়া রেলগেট, আড়িখোলা রেলস্টেশন, শ্রমিক কলেজ মোড়, বোয়ালী ব্রিজ হয়ে তুমলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews