শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদালতের নিষেধাজ্ঞার কারণে খাদ্যাভাবে মৎস্য চাষীর কয়েক কোটি টাকার ক্ষতির আশংকা !

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬



আদালতের নিষেধাজ্ঞার কারণে খাদ্যাভাবে মৎস্য চাষীর কয়েক কোটি টাকার ক্ষতির আশংকা !

সাইদুর রহমান ভালুকা :

ঘটনার বিবরণে জানা যায় ভালুকা উপজেলাধীন মেদিলা গ্রামস্থ কানহা বিলের একাংশে বাঁধ নির্মাণ করে বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রায় ১৪একর জমিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন । প্রথমে ২০১৪সালে উক্ত বিলের জমির মালিকদের নিকট হতে ১০বৎরের জন্য লিজ নিয়ে ২০২৪ সাল পর্যন্ত নির্বিঘ্নে মাছ চাষ করেন।

তিনি পূণরায় দশ বৎসর অর্থাৎ ২০৩৪ পর্যন্ত জমি লিজ নিয়ে যথারীতি জমির মালিকদের ভাড়া পরিশোধ করে আসছেন। হঠাৎ করে ২০২৬ সালে জনৈক  সাদেদুর রহমান অতিরিক্ত ভাড়া দাবি করে গোলযোগ সৃষ্টি করে জোরপূর্বক বিল দখল করার চেষ্টা করে। স্থানীয়ভাবে একাধিক শালিষ হলেও সাদেদুর  রহমান গংদের অনিহার কারণে ঘটনাটি মীমাংসা করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উভয় পক্ষ আদালতের শরনাপন্ন হলে বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পক্ষগনের উপর বিলে প্রবেশে নিষেধাজ্ঞা দেন।ফলে শফিকুল ইসলাম মাছের খাবার দিতে পারছেন না । ইহাতে শফিকুল ইসলাম কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। শফিকুল ইসলাম স্থানীয় শাহজালাল ইসলামী ব্যাংক হতে ৯৫ লক্ষ টাকা ঋণ নিয়ে মাছ চাষ করছেন বলে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews