শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬



কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম

 

কালীগঞ্জ (গাজীপুর)  :

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এক লাখ বিশ হাজার টাকা, একটি স্মার্ট ও একটি বাটন ফোন ছিনিয়ে নিয়েছে মাদক কারবারি ও তার সঙ্গীরা। এ বিষয়ে ভুক্তভোগী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের সিরাজুল ইসলাম শেরুর পুত্র রফিকুল ইসলাম রফিক এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। একই গ্রামের মজনু মিয়ার পুত্র মুদি ব্যবসায়ী মামুনসহ স্থানীয়রা রফিকের মাদক ব্যবসার প্রতিবাদ করে। গত শনিবার রাতে মামুন দোকান বন্ধ করে বাড়ী ফিরার পথে মাদক কারবারি রফিক, মোক্তার শেখের পুত্র এমরান শেখ, সাইফুল শেখের পুত্র সাইদুল ইসলাম, আজিজ মিয়ার পুত্র মনির হোসেনসহ গোলায়েত হোসেন, সানাউল্লাহ ও অজ্ঞাত ৩/৪ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মামুনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্ট ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার রাতেই মামুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews