শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষিকে স্বয়ংসম্পূর্ণ  করছে সরকার : সফিকুর রহমান (কিরণ) সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলা গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীর পরকীয়া: ছেলের হাতে ধরা  মা ও প্রেমিক কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ! মেঘনায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ! ১৬ জুলাই ঢাকায় শুরু হচ্ছে যাচ্ছে আন্তর্জাতিক বি-বিউটি টেক এক্সপো-২০২৬ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সংকটে দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘ঝুড়ির নাড়ু, শিল্প ! তারাগঞ্জে পচাগলা লাশের খুলি ও হাড় উদ্ধার ! ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প্রশাসনিক বিপ্লব

সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলা

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলা, তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম; গ্রেপ্তার দুই ভাই

আনিসুর রহমান,সোনারগাঁ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে গুরুতর জখম করেছে অভিযুক্ত দুই ভাই। ঘটনার পরপরই বিশেষ অভিযান চালিয়ে হামলাকারী দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে সোনারগাঁ থানার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া। পুলিশ জানায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাই মামলার অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসআই সুরুজ্জামানের নেতৃত্বে একটি দল সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সাগর ও তার ভাই সজল পূর্বপরিকল্পিতভাবে ধারালো দা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিন পুলিশ সদস্য ও পুলিশের সোর্স মাসুম মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার পরপরই এলাকাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ওপর সশস্ত্র হামলার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হামলার পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews