
চাটখিলে মোটরসাইকেল দু’র্ঘটনায় চালক নি/হ/ত !
আবুল কালাম আজাদ, চাটখিল-নোয়াখালী :
নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম হোসাইন (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত নাজিম শোশালিয়া গ্রামের আটঘর মিজি বাড়ির আমিন উল্যার ছেলে। এই ঘটনা একই বাড়ির আবির নামে আরও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দশঘরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম ও তার প্রতিবেশী আবির মোটরসাইকেলযোগে আটঘর এলাকা থেকে উপজেলার দিঘীরপাড় এলাকায় যাচ্ছিলেন। পথে দশঘরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের ঢাকা নেওয়ার পথে নাজিম উদ্দিন পথে মারা যায়। আবির হোসেন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, নাজিম নামে একজন নিহত হয়েছে শুনেছি। তবে তাদের পরিবার থেকে আমাদের জানানো হয়নি।