শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সংকটে দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘ঝুড়ির নাড়ু, শিল্প ! তারাগঞ্জে পচাগলা লাশের খুলি ও হাড় উদ্ধার ! ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প্রশাসনিক বিপ্লব চাটখিলে মোটরসাইকেল দু’র্ঘটনায় চালক নি/হ/ত  ! সুনজর বারবার অভিযানেও থামছে না অবৈধ গ্যাসে চলা চুনা কারখানা, তিন দিনের মাথায় ফের জ্বলে উঠল আগুন ! জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ! মেঘনায় শিক্ষিকার বাসায় দুঃসাহসিক চুরি ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ বার্তা!

চাটখিলে মোটরসাইকেল দু’র্ঘটনায় চালক নি/হ/ত  !

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

চাটখিলে মোটরসাইকেল দু’র্ঘটনায় চালক নি/হ/ত  !

 

আবুল কালাম আজাদ, চাটখিল-নোয়াখালী :

নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম হোসাইন (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত নাজিম শোশালিয়া গ্রামের আটঘর মিজি বাড়ির আমিন উল্যার ছেলে। এই ঘটনা একই বাড়ির আবির নামে আরও  মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দশঘরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম ও তার প্রতিবেশী আবির মোটরসাইকেলযোগে আটঘর এলাকা থেকে উপজেলার দিঘীরপাড় এলাকায়  যাচ্ছিলেন। পথে দশঘরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের ঢাকা নেওয়ার পথে নাজিম উদ্দিন পথে মারা যায়। আবির হোসেন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, নাজিম নামে একজন নিহত হয়েছে শুনেছি। তবে তাদের পরিবার থেকে আমাদের জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews