শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীর পরকীয়া: ছেলের হাতে ধরা  মা ও প্রেমিক

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬



গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীর পরকীয়া: ছেলের হাতে ধরা  মা ও প্রেমিক
 তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জে :
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি# গাইবান্ধার  গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ছেলের হাতে নাতে ধরা পড়েছেন মা ও তার প্রেমিক। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
অভিযুক্ত প্রেমিকের নাম স্বপন মিয়া। তিনি নয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের প্রবাসী ইউনুস আলীর স্ত্রী মিষ্টি বেগমের সঙ্গে প্রতিবেশী স্বপন মিয়ার গত ৪ বছর ধরে অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল। শনিবার দিবাগত রাত ৩টার দিকে স্বপন মিয়া গোপনে মিষ্টি বেগমের ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে মিষ্টি বেগমের ছেলে মিম মিয়া নিজ ঘরে মা ও স্বপন মিয়াকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ সময় মিম চিৎকার শুরু করলে পরিস্থিতি বেগতিক দেখে স্বপন মিয়া দ্রুত ঘর থেকে পালিয়ে যান।
এলাকাবাসীর অভিযোগ, স্বপন মিয়া এলাকায় এর আগেও একাধিক অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এর আগে তার বিরুদ্ধে এলাকায় অন্তত ৪টি একই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু প্রভাবশালী মহলের কারণে কোনোটিরই সুষ্ঠু প্রতিকার হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রামবাসী জানান, এর আগে একটি পরকীয়া সংক্রান্ত ঘটনায় গ্রাম্য সালিশের মাধ্যমে স্বপন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু জরিমানার পরও তার আচরণের কোনো পরিবর্তন হয়নি। তিনি বারবার একই ধরনের অপরাধ করে পার পেয়ে যাচ্ছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews