শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কৃষিকে স্বয়ংসম্পূর্ণ  করছে সরকার : সফিকুর রহমান (কিরণ)

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬



কৃষিকে স্বয়ংসম্পূর্ণ  করছে সরকার : সফিকুর রহমান (কিরণ)

মেহেদী হাসান সফি,শরীয়তপুর :

শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ বলেছেন, কৃষিকে স্বয়ংসম্পূর্ণ  করতে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার। যার অংশ হিসেবে শরীয়তপুরে ১ হাজার কিলোমিটার খাল খননের কাজ শরু হয়েছে। শনিবার বেলা ১১ টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন  ও  উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৫ -২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন  কর্মসূচি এর আওতায় সেলাই মেশিন  ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি কৃষি কাজে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগানোর আহবান জানান। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, ওসি আবুল বাশার, সখিপুর থানার ওসি মোঃ মোফাজ্জল হোসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,  স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১২শ জন কৃষককে শাকসবজির বীজ, ৬শ ৩০ জন কৃষককে মরিচ বীজ, ২০ জন কৃষককে ১৬০ কেজি পেয়াজের বীজ প্রদান করা হয়। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৮ জন দুস্থ নারীর মাঝে ১৮সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews