বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

মেঘনায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার !

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

মেঘনায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার !

 

মোঃ আবুল কাশেম সরকার , মেঘনা (কুমিল্লা):

 

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতের রায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বকশিকান্দা গ্রামের শাহাব উদ্দিন খানের ছেলে মো. সোহাগ খান। পুলিশ সূত্রে জানা যায়, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) রাতে মেঘনা থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি মো. সোহাগ খানকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৪ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। থানা সূত্র আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত মো. সোহাগ খানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”তিনি আরও বলেন, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে মেঘনা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews