শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সুনজর বারবার অভিযানেও থামছে না অবৈধ গ্যাসে চলা চুনা কারখানা, তিন দিনের মাথায় ফের জ্বলে উঠল আগুন ! জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ! মেঘনায় শিক্ষিকার বাসায় দুঃসাহসিক চুরি ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ বার্তা! ১১ দফা দাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে স্মারকলিপি দিল ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’ অস্ট্রিয়াকে সহজেই ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্পেন ! একটি পুশ-ইন চেষ্টাও সফল হতে দেব না’— দীঘিনালার দুর্গম ধনপাতায় বিজিবির কঠোর বার্তা সিলেটে বিশ^কাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন !

বারবার অভিযানেও থামছে না অবৈধ গ্যাসে চলা চুনা কারখানা, তিন দিনের মাথায় ফের জ্বলে উঠল আগুন !

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বারবার অভিযানেও থামছে না অবৈধ গ্যাসে চলা চুনা কারখানা, তিন দিনের মাথায় ফের জ্বলে উঠল আগুন !

আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত একটি চুনা কারখানাকে মাত্র তিন দিন আগে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, রহস্যজনকভাবে আবারও কারখানাটিতে আগুন জ্বলে উঠেছে। এতে প্রশ্ন উঠেছে অভিযান কি শুধুই লোকদেখানো, নাকি এর পেছনে রয়েছে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়া?
স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও কার্যকর শাস্তি ও দৃষ্টান্তমূলক জরিমানার অভাবে কারখানাটি অল্প সময়ের মধ্যেই পুনরায় চালু হয়ে যায়। ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি অবৈধ ব্যবসায়ীরা নির্বিঘ্নে লাভবান হচ্ছে।
সুশীল সমাজ ও এলাকাবাসীর দাবি, শুধুমাত্র গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেই দায়িত্ব শেষ করা হচ্ছে। অবৈধ গ্যাস ব্যবহারকারী কারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা, মোটা অঙ্কের জরিমানা এবং নিয়মিত নজরদারি না থাকায় একই অপরাধ বারবার সংঘটিত হচ্ছে।
তাদের অভিযোগ, এই ‘ভাঙা-গড়ার’ চক্রে কারা লাভবান হচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি। কারণ বারবার অভিযান চালিয়েও যদি কয়েক দিনের ব্যবধানে একই কারখানায় আগুন জ্বলে ওঠে, তাহলে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।
এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, দায়ীদের আইনের আওতায় আনা এবং স্থায়ীভাবে অবৈধ সংযোগ বন্ধের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews