শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সুনজর বারবার অভিযানেও থামছে না অবৈধ গ্যাসে চলা চুনা কারখানা, তিন দিনের মাথায় ফের জ্বলে উঠল আগুন ! জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ! মেঘনায় শিক্ষিকার বাসায় দুঃসাহসিক চুরি ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ বার্তা! ১১ দফা দাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে স্মারকলিপি দিল ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’ অস্ট্রিয়াকে সহজেই ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্পেন ! একটি পুশ-ইন চেষ্টাও সফল হতে দেব না’— দীঘিনালার দুর্গম ধনপাতায় বিজিবির কঠোর বার্তা সিলেটে বিশ^কাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন !

জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) ও ১ কোটি ৭০ হাজার টাকা আমার কোন দলীয় নেতাকে নয়, আতœীয়কে নয়, উপজেলার তিন হাজার দু:স্থ, অসহায় পবিবার, ১৯ টি মাদ্রাসা ও এতিমখানা এবং ৮৩টি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এ অনুদান যথাযথভাবে ব্যবহারের জন্য উপজেলা সম্মেলন কক্ষে চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন আহবান জানান।
শুক্রবার (৩ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

অনুষ্ঠানে উপজেলার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা, নাগরী, বক্তারপুর, তুমলিয়া, জামালপুর, বাহাদুরশাদী, জাঙ্গালীয়া, মোক্তারপুর ও বাড়ীয়া মোট ১০টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা হিসেবে দু:স্থ, অসহায় সুবিধাভোগীদের মাঝে প্রত্যেক ইউনিয়নে তিনশত পরিবার মোট ১০টি পৌরসভা ও ইউনিয়নে তিন হাজার সুবিধাভোগীদের প্রত্যেককে ২০ কেজি জিআর খাদ্যশস্য (চাল), ও বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৮৩টি প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং উপজেলার ১৯টি মাদ্রাসা-এতিমখানায় ১৯ টন চাল বিতরণ করা হয়।

 

এসময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews