বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
আগামীকাল শুরু হচ্ছে ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ! এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা ! দুর্যোগে মানবিক উদ্যোগ: বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এমপি ড. সফিকুল ইসলাম মাসুদ। কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা ! জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ! শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করল ব্লাড বক্স অফ বাংলাদেশ ও পিএমখালী যুব কল্যাণ ক্রীড়া পরিষদ! কক্সবাজারে এক লাখ  ৭০ হাজার পিছ  ইয়াবাসহ এক কারবারি  আটক  ! মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে তরুণীর মরদেহ উদ্ধার ! রংপুরে  অনলাইন জুয়া ও ভুয়া ভিসা প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার ! শান্তিপূর্ণ পরিবেশে দীঘিনালায় শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী !

শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করল ব্লাড বক্স অফ বাংলাদেশ ও পিএমখালী যুব কল্যাণ ক্রীড়া পরিষদ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করল ব্লাড বক্স অফ বাংলাদেশ ও পিএমখালী যুব কল্যাণ ক্রীড়া পরিষদ!

 

মোহাম্মদ  আমিন উল্লাহ  আমিন,কক্সবাজার  :

গ্রামের শিশুদের হাতে শিক্ষাসামগ্রী এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা—এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগে প্রাণচাঞ্চল্য ফিরে আসে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে। সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পিএমখালী যুব কল্যাণ ক্রীড়া পরিষদ ও মানবিক সংগঠন ব্লাড বক্স অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় শিক্ষাসামগ্রী বিতরণ ও ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প। বৃহস্পতিবার (২ জুলাই) দিনব্যাপী আয়োজনে ৩০ জনের বেশি শিক্ষার্থীর হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রায় ৭০০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ২০০ জনের বেশি মানুষের ডায়াবেটিস পরীক্ষা এবং অসংখ্য মানুষের রক্তচাপ ও ওজন পরিমাপ করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে ক্যাম্পে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএমখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পিএমখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুহসিনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু তাহের মিজবাহ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও সুশিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান এবং এমন জনকল্যাণমূলক আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন। এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ব্লাড বক্স অফ বাংলাদেশের উপদেষ্টা ও সৌদি প্রবাসী এইচ আর সোহেল। তিনি প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লাড বক্স অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হামিদ। তিনি বলেন, মানবসেবাই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও রক্তদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পরিচালনা করা হবে। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামের সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও শিক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে যেমন দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা সহায়তা পেয়েছে, তেমনি অনেক মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও এমন কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান তারা। শিক্ষাসামগ্রী পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে। তাদের ভাষ্য, নতুন খাতা, কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ পেয়ে তারা উৎসাহিত হয়েছে। এ ধরনের সহযোগিতা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের এক অভিভাবক বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের মতো সাধারণ পরিবারের জন্য অনেক বড় সহায়তা। সন্তানদের পড়াশোনার প্রয়োজনীয় উপকরণ পাওয়ার পাশাপাশি আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগও পেয়েছি। এমন আয়োজন নিয়মিত হলে এলাকার মানুষ আরও বেশি উপকৃত হবে।” এ সময় বক্তব্য দেন ব্লাড বক্স অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, পিএমখালী যুব কল্যাণ ক্রীড়া পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম রাফিজ, বাংলাবাজার কেজি স্কুলের অধ্যক্ষ কলিম উল্লাহ এবং ব্লাড বক্স অফ বাংলাদেশের সিনিয়র সদস্য মো. সাইমুন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য এবং বিপুলসংখ্যক এলাকাবাসীর উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। উপস্থিত ব্যক্তিদের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে গ্রামীণ জনপদের শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews