শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিপূর্ণ পরিবেশে দীঘিনালায় শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬



শান্তিপূর্ণ পরিবেশে দীঘিনালায় শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী !

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :

সারাদেশের মতো খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়ও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। উপজেলার দীঘিনালা ডিগ্রী কলেজ কেন্দ্রে এবার মোট ১ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ১ হাজার ২৪৫ জন, কুজেন্দ্র মল্লিকা কলেজের ১৭৩ জন এবং বাবুছড়া কলেজের ৫০ জন পরীক্ষার্থী রয়েছেন। পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্র প্রাঙ্গণে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হন। প্রয়োজনীয় তল্লাশি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা সুশৃঙ্খলভাবে নিজ নিজ পরীক্ষার কক্ষে প্রবেশ করেন। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, অনুকূল পরিবেশে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার এইচএসসি ও সমমানের সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews