বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

আগামীকাল শুরু হচ্ছে ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

আগামীকাল শুরু হচ্ছে ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা !

কাজল দত্ত,ঢাকা:

আগামীকাল ৩ জুলাই (শুক্রবার) থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘৪০তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩, ৪ ও ৫ জুলাই (শুক্রবার, শনিবার ও রবিবার) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার বিকাল ৩:০০ টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী। আজ (বৃহস্পতিবার) ফেডারেশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহ আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেটরা।ভেন্যু পরিবর্তন ও ইভেন্ট বিবরণ: এবারের প্রতিযোগিতা ৪টি গ্রুপে মোট ৪২টি ইভেন্টে অনুষ্ঠিত হবে। এর মধ্যে অনূর্ধ্ব-১৬ (বালক-বালিকা) গ্রুপে ১৪টি এবং অনূর্ধ্ব-১৮ (কিশোর-কিশোরী) গ্রুপে ২৮টি ইভেন্ট রয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্তমানে ফুটবল মাঠের ঘাস লাগানোর কাজ চলমান থাকায় প্রতিযোগিতার ৮টি থ্রো ইভেন্ট (বালক-বালিকা ২টি এবং কিশোর-কিশোরী ৬টি) ঢাকার ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে’ অনুষ্ঠিত হবে। বাকি ইভেন্টগুলো জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। ​অংশগ্রহণকারী ও বয়স নির্ধারণ: এবারের প্রতিযোগিতায় অংশ নিতে দেশের ৩৬টি সংস্থার প্রায় ৩০০ জন অ্যাথলেট ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। প্রতিযোগীদের সঠিক বয়স নির্ধারণের জন্য মেডিকেল পরীক্ষা আজ রাত ৮:০০ টা পর্যন্ত চলমান থাকবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে। ​আকর্ষণীয় প্রাইজমানি:তরুণ অ্যাথলেটদের উৎসাহিত করতে এবার প্রতিটি ইভেন্টের বিজয়ীদের জন্য প্রাইজমানির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ইভেন্টে প্রথম স্থান অর্জনকারী ৩,০০০ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ২,০০০ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী ১,০০০ টাকা করে পাবেন। এছাড়া, প্রতিযোগিতায় নতুন রেকর্ড সৃষ্টিকারী প্রতিটি অ্যাথলেটের জন্য ১০,০০০ টাকা করে বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews