বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে তরুণীর মরদেহ উদ্ধার ! রংপুরে  অনলাইন জুয়া ও ভুয়া ভিসা প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার ! শান্তিপূর্ণ পরিবেশে দীঘিনালায় শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী ! জন্ম দিনের শুভেচ্ছায় শিক্ত হলেন কালীগঞ্জে সাংবাদিক মো. আল-আমিন দেওয়ান আল আবেদী ! জয়পুরহাটের আক্কেলপুরে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার ! দিন দিন বেড়েই চলেছে মাদক কারবারী, সেই সাথে বাড়ছে মাদক সেবন কারী। ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি ! মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেপ্তার রিপন মিয়া কারাগারে ! ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ ! কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি থেকে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ !

রংপুরে  অনলাইন জুয়া ও ভুয়া ভিসা প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

রংপুরে  অনলাইন জুয়া ও ভুয়া ভিসা প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার !

মোঃ আলমগীর হোসেন লেবু, রংপুর :

রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া পরিচালনা এবং বিদেশে ভুয়া ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন ও বিভিন্ন ভুয়া কাগজপত্র জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গত ৩০ জুন রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে তারাগঞ্জ থানার এসআই (নিঃ) মাহবুব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে নতুন চৌপতি মহাসড়কের ডালিয়া ক্যানেল ব্রিজের পূর্ব প্রান্তে অভিযান চালানো হয়। অভিযানকালে কয়েকজন ব্যক্তি অনলাইনে ক্যাসিনো ও বিভিন্ন ধরনের জুয়ার কার্যক্রম পরিচালনার পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে ভুয়া ভিসা দেওয়ার নামে প্রতারণামূলক ভিডিও প্রচার করছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মৃত আজমীর হোসেনের ছেলে বশীর মাহমুদ আলিফ (২১)কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি তার সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পরে তার দেহ তল্লাশি করে প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন এবং বিভিন্ন ভুয়া কাগজপত্র উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ জুলাই) গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং ভুয়া ভিসার নামে প্রতারণার বিরুদ্ধে তারাগঞ্জ থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews