বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা !

মোহাম্মদ  আমিন উল্লাহ  আমিন,কক্সবাজার  :

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক গণমাধ্যমে কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা ও সুধী সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করা হয়। আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। কর্মশালায় সংবাদ সংগ্রহ ও পরিবেশনের আধুনিক কৌশল, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ডিজিটাল মিডিয়ার কার্যকর ব্যবহার, সাংবাদিকতার নৈতিকতা, গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। তিন দিনের কর্মসূচিতে সাংবাদিক সংবর্ধনা, সুধী সমাবেশ এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের পরিবর্তিত ধারা এবং পেশাগত উৎকর্ষ অর্জনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন অভিজ্ঞ ব্যক্তিরা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সানিমুল্লাহ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ড. এনায়েত করিম এবং প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন ড. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন।আয়োজকদের প্রত্যাশা, এই কর্মশালা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও আধুনিক সাংবাদিকতা চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে অংশগ্রহণকারী সাংবাদিকরা সমসাময়িক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ হয়ে উঠবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews