শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে এক লাখ  ৭০ হাজার পিছ  ইয়াবাসহ এক কারবারি  আটক  !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬



কক্সবাজারে এক লাখ  ৭০ হাজার পিছ  ইয়াবাসহ এক কারবারি  আটক  !

 

মোহাম্মদ  আমিন উল্লাহ  আমিন,কক্সবাজার  :

কক্সবাজারের টেকনাফে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজুল হক (৩৮) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার তাকে আটক করা হয়। আটক আজিজুল হক টেকনাফ সদরের ডেইল পাড়ার হোসেন আহমদের পুত্র।টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে নাফ নদ অতিক্রম করে নাজিরপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনায় নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা মোতাবেক বিজিবি’র একটি দল ওই এলাকায় গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে।সকাল ১১ টায় তিনজন ব্যক্তিকে জেলের ছদ্মবেশে মাছ ধরার অভিনয় করে মিয়ানমার থেকে মাদকের একটি চালান গ্রহণপূর্বক ঠেলা জালসহ আলু গোলা পোস্টসংলগ্ন বেড়িবাঁধের দিকে আসতে দেখে।  এ সময় আভিযানিক দল তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামার সংকেত দিলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে বিজিবি’র আভিযানিক দল তাদের ধাওয়া করে একজনকে ঠেলা জালসহ আটক করতে সক্ষম হয়। অপর দুইজন ব্যক্তি দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে, আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা ঠেলা জালটি তল্লাশি করে জালের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, টেকনাফ  ২  বিজিবি অধিনায়ক  লে,কর্ণেল  মোহাম্মদ  হানিফুর রহমান ভুইয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews